ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধিঃ মাছ ভর্তি পুকুরের উপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (২৬) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত নুর ইসলাম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে মাছ থাকায় বিকেলে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যায় নুর ইসলাম। এসময় পুকুরের উপর থাকা বৈদ্যুতিক লাইনের উপর দিয়ে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায় সে। পাশে থাকা স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ লাইনে কল দিলে থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

মন্তব্য (০)