ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরণের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমার খান, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, আব্দুল গনি ভূঁইয়া, শফিউল কাদের নান্নুর, মোজাম্মেল হক, আফসার হোসেন, বাদল হোসেন, আশরাফউজ্জামান প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

মন্তব্য (০)