• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মোটরসাইকেলে আগুন 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন ছাত্রছাত্রীরা।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে,শত শত শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মহাসড়কে অবস্থান নিয়েছেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল আদমজী চাষাঢ়া সড়কে অবস্থান নেন তারা।এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে ওই দুই নেতার নাম জানা যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, স্টুডেন্ট।আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার এ কর্মসূচি ঘোষণা দেয়। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo