• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাটক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (বড়ইকান্দি) গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, বড়ইকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে আব্দুর রশিদ (৫৫) এর সাথে ছোট ভাই আব্দুল হেকিম (৪৫) এর পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশেই বড় ভাই আব্দুর রশিদের পাটক্ষেতে ছোট ভাই আব্দুল হেকিমের গরুর দুটি বাছুর গিয়ে পাটগাছ খেতে থাকে। এসময় পাটক্ষেত থেকে সেই বাছুর দুটিকে ধরে বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে বড় ভাই আব্দুর রশিদ। কিছুক্ষণ পর বাছুর দুটি নিয়ে যেতে খবর দেয় ছোট ভাই আব্দুল হেকিমের কাছে। খবর পেয়ে আব্দুল হেকিম উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই আব্দুর রশিদের পেটে কুপ দেয়। এতে বড় ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।

নিহতের ছেলে মুরাদ মিয়া বলেন, আমার বাবা তো চাচার সাথে কোন খারাপ কিছু করে নাই। গরুগুলো আমাদের পাটক্ষেতে গিয়ে পাটগাছ গুলো খেয়ে ফেলে। এসময় আমার বাবা গরুগুলো ধরে নিয়ে এসে চাচাকে খবর দেয় নিয়ে যেতে। এতেই আমার চাচা রাগান্বিত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমি এর কঠিন বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo