• সমগ্র বাংলা

লোহাগাড়ায় টিলা কেটে মাটি বিক্রি, ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকায় টিলা কাটার দায়ে অভিযান চালিয়েছে, ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়। বুধবার  দুপুরে  ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এসময়  স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি  কর্মকর্তা মোঃ ওসমান গনিসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকার টিলা কেটে মাটি বিক্রি করছিল দেলোয়ার নামে এক ব্যক্তি। বুধবার দুপুর ২টার দিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে একটি স্কেভেটর এবং একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। টিলা কাটার ঘটনায় জড়িত মো দেলোয়ার নামে একজনকে নিয়মিত মামলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo