• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ৫ লাখ টাকা কুড়িয়ে পেয়ে মাইকিং করে ভাইরাল হওয়া সৌরভ গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ২০২২ সালের ১৮ আগষ্ট ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান বলে জানান শাকির হোসেন সৌরভ (২৮)। আর সে টাকা ফেরৎ দিতে সারা শহড়জুড়ে মাইকিং করা হয়। মাইকিং করার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে চলে তুমুল আলোচনা। কয়েকজন গণমাধ্যম কর্মীকে ব্যবহার করে বিষয়টির ব্যাপক প্রচারের মাধ্যমে ভাইরাল হয়। 

জানা গেছে, শাকির হোসেন সৌরভ ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলমের ম্যানেজার ছিলেন। সে পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিনের ডিলার শীপ পরিচালনা করতেন। ওই সময় উভয়ের যোগসাজসে জেলার রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কোম্পানির অফার ও মূল্য ছাড়ের কথা বলে গোবিন্দ চন্দ্র মন্ডলসহ ৮ ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা গ্রহন করেন। উল্লেখিত টাকা মাহমুদ আলম, সৌরভ ও সৌরভের স্ত্রী ফরিদা পারভিনের একাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। 

কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মামলার আসামি মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ ঢেউ টিন ও সিমেন্টের টিন দিতে গড়িমসি করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ২০২৩ সালের ৫ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় চলতি মাসের ১১ জুলাই আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও পৌরশহরের হাজীপাড়া মহল্লার হাফিজ উদ্দীনের ছেলে মাহামুদ আলম (৫৩), শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সাকির হোসেন সৌরভ (২৮) ও জাকির হোসেন শাওন (২৪) এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিন (২৩)। 

বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, পিআরবি’র তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo