• সমগ্র বাংলা

কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ কোটা আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা ও  মুক্তিযোদ্ধা সন্তানরা মানববন্ধন করেছে। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিয়াকৈর উপজেলার শাখার উদ্যোগে বুধবার সকালে উপজেলার কালিয়াকৈর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের  সামনে সকাল  ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা বলেন,শিক্ষার্থীরা কোটা আন্দোলনের নামে বাঙালির মহান স্বাধীনতা ও  মুক্তিযোদ্ধাদের  প্রতি কটাক্ষ করছে। মিছিলে স্লোগানের মাধ্যমে নিজেদের একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী আত্মস্বীকৃত রাজাকার বলে দাবী  করে দেশে  অস্থিতিশীল  পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নের  জন্য ধ্বংসাত্নক আন্দোলন বন্ধ করে আদালতের স্মরণাপন্ন হওয়ার জন্য আহবান জানান বক্তারা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: সাহাব উদ্দিন আহসান,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা ডিএ সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ  প্রমূখ।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo