• সমগ্র বাংলা

মা‌নিকগঞ্জে পোল্ট্রি ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জের সাটুরিয়ায় বসত বাড়ীর পাশে নির্মাণা‌ধীন পোল্ট্রি ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সা‌ড়ে ৩ টার দি‌কে সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ের সাম‌নে পোল্ট্রি ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধন করে শতা‌ধিক এলাকাবাসী।

জানা যায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের খোদ্দখোলা গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: ফাইজুর রহমান জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম স্থাপনে কাজ করছে। এলাকাবাসীর দাবি সেখানে পোল্ট্রি ফার্ম স্থাপন করা হলে সাধারণ জনগণের বসবাস করা খুব কষ্টসাধ্য হবে। পোল্ট্রি ফার্মের গন্ধে এলাকার পরিবেশ দুষিত হবে। বিভিন্ন রোগে আক্রান্ত হবে। পোল্ট্রি ফার্মটি বন্ধ করার জন্য মানববন্ধ‌নের মাধ‌্যমে প্রশাস‌নের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। 

মানববন্ধ‌নে খোদ্দ‌খোলা এলাকার মোঃ মোনায়েম ব‌লেন, আমা‌দের জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম স্থাপনে কাজ করছে। সেখানে পোল্ট্রি ফার্ম স্থাপন করা হলে সাধারণ জনগণের বসবাস করা খুব কষ্টসাধ্য হবে।

আ‌লেয়া বেগম ব‌লেন, আমা‌দের আবা‌সিক এলাকায় পোল্ট্রি ফার্ম দি‌চ্ছে। এ‌টি চালু হ‌লে আমা‌দের নানা ধর‌নের সমস‌্যা হ‌বে। আমরা এ‌টি ব‌ন্ধের দা‌বি জানাই।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo