• সমগ্র বাংলা

কোটা সংস্কার ইস্যুতে উত্তাল কক্সবাজার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারো কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনরত ও শিক্ষার্থীদের সাথে পুলিশের দস্তাদস্তি, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।

(১৬ জুলাই) মঙ্গলবাল সকাল ১১ টার শহরতলীর লিংকরোড ও সরকারী কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এক ঘন্টা ধরে চলমান এই অবরোধের ফলে বন্ধ হয়ে গিয়ে ছিলো যানচলাচল।

এর আগে পলিটেকনিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মিছিলটি বকক্সবাজার সরকারী কলেজ গেইট পর্যন্ত গিয়ে অবরোধ করে পরে শিক্ষার্থীরা হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ ও ছাত্রলীগের  বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে হয়ে যায়।

সরজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেন। পরে তারা গেইটের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও পাল্টা ইট ছুড়তে থাকেন। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন। গেইটের সামনে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করেন।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কক্সবাজার সরকারি কলেজে পরীক্ষা চলার সময় শিবির ক্যাডাররা গাড়ি ভাঙচুর ও লাঠি নিয়ে হামলা করেছেন।তখন ছাত্রলীগ এর নেতাকর্মীরা তাদের প্রতিহত করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo