• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া-চীন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চীন এবং রাশিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে এই মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে যখন এই দুটি দেশের টানাপড়েন ও উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র ২০২৪ নামের এই মহড়া গত রোববার থেকে গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে- আরও দু-এক দিন মহড়াটি চলবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধেরে জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo