• সমগ্র বাংলা

গোপালপুরে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না জাল এবং চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগা এবং হেলেঞ্চা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল এবং চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo