• সমগ্র বাংলা

মুক্তিযুদ্ধকে কটাক্ষসহ অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: বাঙালির মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা যুবলীগ। 

সোমবার (১৫ জুলাই) দুপুরে নগরীর বেতপট্টি মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটনসহ জেলার ৮ উপজেলা থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা।

এরপর একটি বিক্ষোভ মিছিল তালতলা রোড, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে পূনরায় জেলা যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, দেশে কোটা আন্দোলনের নামে ছাত্র সমাজকে রাজপথে নামিয়ে দিয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন। কোটার মাধ্যমে দেশের অনাগ্রসর মানুষকে সমাজের মূল স্রোতধারায় নিতে আসার চেষ্টা করছেন। কিন্তু কোটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী চেষ্টা করা হচ্ছে। যারাই দেশ বিরোধী অপচেষ্টায় মেতে উঠবে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর জেলা যুবলীগ রাজপথে তাদের প্রতিহত করবে।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনে...

১

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ...

২

নিজস্ব ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ব...

image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

৩

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

৪

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

  • company_logo