• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জামালপুরে বন্যার পানিতে ডুবে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর দক্ষিন বালুরচরে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নেমে ১ গৃহবধু ও ৩ কিশোরীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় সাথে থাকা রিমা (১২) বেচে ফিরেছেন। 

রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দক্ষিণ বালুরচর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২), গোলাপ আলীর মেয়ে খাদিজা আক্তার (১০) ও বাবুল হোসেনের স্ত্রী রোকসানা (২৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয়রা জানান, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে গোসল করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo