• সমগ্র বাংলা

নড়াইলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধি: মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে নানা আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার দিবসটি পালন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর, নড়াইলের আয়োজনে দিবসের উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ৯.৪৫ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ২৩ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান ও সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আরাফাত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,মাদকের পরিদর্শক আব্দুস সালাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী প্রতিযোগী ,অভিভাবকগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর, নড়াইলের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

বক্তারা মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo