ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ইসমাইল হোসেন ইকবার,মোঃ শাহাদত হোসেন ও রিদুয়ান এর স্মরণে শোকসভা, দোয়া মাহাফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১২ই জুলাই) শুক্রবার বিকেলে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি,র উদ্যোগে সাতকানিয়ার সোনাকানিয়া মির্জাখীল কুতুব পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামালের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সি আই পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং সব সময় নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে সমিতির পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

মন্তব্য (০)