• সমগ্র বাংলা

লালমনিরহাটে তিস্তায় ভাঙ্গন, জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের।বিশুদ্ধ পানির সংকট হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগ।এদিকে পানি কমে যাওয়ায় বেড়েছে নদীভাঙ্গন।তিস্তার প্রবল শ্রোতে আবাদি জমি,বসতভিটা,প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এদিকে আজ শনিবার সকালে সদর উপজেলার কালমাটি এলাকার নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সদর আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এমপি।

এসময় কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভাঙ্গন থেকে রক্ষার জন্য তিস্তা নদীর বামতীরে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম  উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।তিস্তার মহাপরিকল্পনা কাজটি সম্পন্ন হলে ভাঙ্গন থাকবেনা।  বিদ্যালয়টি রক্ষায় ৩ কিলোমিটার এলাকায় ৫হাজার ২শত জিও ব্যাগ ফেলা হবে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সূনিল কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৩

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৪

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৫

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

  • company_logo