• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুল ভবন ধস, নিহত ২১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে  ক্লাস চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে। প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ এই ঘটনার জন্য স্কুলের ভাবনের কাঠামো হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।

স্কুল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি কতজন শিক্ষার্থী এবং শিক্ষক নিহত এবং আহত হয়েছেন। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে নিহতদের পাশাপাশি ২৬ জনকে একটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম গুলো শুক্রবার কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানালেও, রেড ক্রসের একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে  কমপক্ষে ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। 

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo