প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের পূর্ব পাশের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই এলাকার আসাদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে পুকুর খনন কাজ করার সময় পুকুরের পাড় ভেঙে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে। আতিকুল ইসলাম নামে একজন শ্রমিক প্রাণে বাঁচলেও বাকি দুজন নিখোঁজ হন।
সরাইল ফায়ার স্টেশনের ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, ইউএনও স্যার জানানোর পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ সকালে ডুবুরির সহায়তায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক নিউটন দাস।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

মন্তব্য (০)