• সমগ্র বাংলা

পবিপ্রবিতে কোটা বিরোধী \"বাংলা ব্লকেড\" কর্মসূচি পালন: বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে "বাংলা ব্লকেড" কর্মসূচির পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। 

বুধবার  (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে  থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চক্কর ঘুরে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

অবস্থান কর্মসূচির জন্য বন্ধ হয়ে যায় পটুয়াখালী- বাউফল সড়ক। সড়ক অবরোধ হওয়ায় বিঘ্ন ঘটে যানচলাচলের। এরপর তারা ইউনিভার্সিটি স্কয়ারে পায়রা সেতু টোল আদায় কেন্দ্র অবরোধ করে। ফলে বরিশাল- কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফজলে রাব্বি সজীব বলেন,  "শুধু বিসিএস নয় সরকারি সকল সেক্টরে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পোষ্য কোটার মতো অযৌক্তিক সকল কোটা সমূহ বাতিল করতে হবে।" এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সৈয়দ স্বাধীন  বলেন, "আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নই, বরং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে অযৌক্তিক কোটার বিরুদ্ধে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৩

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৪

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৫

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

  • company_logo