• সমগ্র বাংলা

নদীতে গোসলে করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাট থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী রায়হান ইসলাম (১৬) স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। তিনি স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

নিখোঁজ হওয়া শিক্ষার্থীর বড় বোন রুমি আক্তার জানান, গতকাল মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। আজ (৯ জুলাই) সকালে জানতে পারি আমার ভাই গতকাল দুপুরে তার পাঁচজন বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এখনো ভাইকে খুঁজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা (নিখোঁজ শিক্ষার্থী) ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে মেহমান বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনিনা। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ডুবরি ছাড়া উদ্ধার কাজ পরিচালনা সম্ভব নয়। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৩

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৪

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৫

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

  • company_logo