• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে নদীতে শিল্প দূষণ রোধে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নদীতে শিল্প দূষণ রোধে করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে নদীতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় আরও বক্তব্য রাখেন, এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রধান সহকারী কর্মকর্তা সাকিব মাহামুদ, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক ফেরদৌস আনোয়ার, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সহ নৌ পুলিশ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

মেয়র বলেন, নদীকে বাঁচাতে নদীর তীরের জমি দখল, দূষণ মুক্ত করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দিয়েও সহযোগিতা পাওয়া যায়নি। সকল শুয়ারেজ লাইন এক সাথে করে ডীপ ড্রেনের মাধ্যমে দূষিত পানি ইটিপি প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ করে তা নদীতে ফেলার উদ্যোগ নিয়েও কারো সাড়া না পাওয়ায় এ কার্যক্রম এখনো শুরু করতে পারিনি অর্থেও সমস্যা আছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীতে শিল্প বর্জ্য কমাতে ইটিপি প্লান্ট শতভাগ নিশ্চিত করা প্রয়োজন, আজকের আলোচনায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মার্সের কোন প্রতিনিধি উপস্থিত হয়নি। তাহলে এর কার্যক্রম এগিয়ে কি ভাবে। আবারও চিঠি দিয়ে তাদের মতামত নেওয়া হবে। 
 এছাড়াও সাংস্কৃতি, পরিবেশবাদি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, শিল্প কারখানা, ডাইংয়ের বর্জ্য সহ গৃহস্থালীর বর্জ্য ও প্লাস্টিক নদীতে না ফেলার জন্য এখনি উদ্যোগ নেয়া দরকার। সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে তাহলে নদী বাচঁবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৩

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৪

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৫

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

  • company_logo