• সমগ্র বাংলা

সরকা‌রি অ‌ফিসে কোন রাজ‌নৈ‌তিক কর্মকান্ড হ‌বে না: জাহিদ মালেক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সা‌বেক স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ব‌লে‌ছেন, এই যে অ‌ফিস উপ‌জেলা প‌রিষদ সরকা‌রি প্রতিষ্ঠান, সরকা‌রি প্রতিষ্ঠা‌নে সরকা‌রের যে নিয়মনী‌তি আ‌ছে প‌লি‌সি আ‌ছে তার বা‌হি‌রে কোন কিছু হওয়ার অবকাশ নাই। সরকা‌রি প্রতিষ্ঠান বিধায়‌ এখা‌নে কোন ধর‌নের রাজ‌নৈ‌তিক মি‌টিং, রাজ‌নৈ‌তিক কর্মকান্ড হ‌বে না ব‌লে আ‌মি আশা ক‌রি। রাজনী‌তি বা‌হি‌রে হ‌বে রাজনী‌তির জায়গায়।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাটু‌রিয়া উপ‌জেলা প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত পরিষ‌দের প্রথম সাধারন সভায় তিনি একথা বলেন।

সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, সাটুরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু।

জাহিদ মালেক বলেন, মানুষ যা‌তে ভাল সেবা পায় ভাল ব‌্যবহার পায় সে দি‌কে আপনা‌দের খেয়াল রাখ‌তে হ‌বে। সরকা‌রি কর্মকর্তা এবং নির্বা‌চিত জনপ্রতি‌নি‌ধি মানুষ যেন আপনা‌দের আচর‌নে খু‌শি হয়। পাব‌লি‌কের ট্যাক্সের টাকায় সরকার চ‌লে, আপনা‌দের বেতন ভাতা হয়, দে‌শের উন্নয়ন হয় রাস্তা ঘাট হয় ব্রীজ হয় হাসপাতাল চ‌লে স্কুল চ‌লে। কা‌জেই জনগ‌নের স্বার্থ সবার উপ‌রে, দে‌শের স্বার্থ সবার উপ‌রে। এটা শুধু কথার কথা না বিশ্বাস কর‌তে হ‌বে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটু‌রিয়া উপ‌জেলা সহকারি ক‌মিশনার (ভূ‌মি) তানভীর আহ‌মদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, সাটুরিয়া থানার ওসি মাহবুব আলমসহ উপ‌জেলা প্রশাস‌নের কর্মকর্তা, ইউপ‌ি চেয়ারম‌্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারসহ প্রমুখ।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৩

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৪

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৫

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

  • company_logo