ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার দুর্গম মাচেদি এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর কনভয়ে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
সোমবার (৮ জুলাই) এই হামলা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে দ্বিতীয়বারের মতো ভারতের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল।
প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে ছিল। সেইসময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক হামলার পর সন্ত্রাসীরা সেনাদের কনভয়ে বোমা ছোড়ে এবং গুলি চালায়। সেনারা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা পাশের বনে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...
নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...
আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...
নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...
নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

মন্তব্য (০)