• সমগ্র বাংলা

আরব আমিরাতে গাড়ি বিস্ফোরণে দোহার নবাবগঞ্জের ৫ রেমিট্যান্স যোদ্ধা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধি: মধ্যপ্রাচের দেশ সংযুক্ত আরব আমিরাতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে আজমান থেকে আবুধাবি শহরে কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার খালপাড় গ্রামের মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা সবাই আজমান প্রদেশে বসবাস ও একই জায়গায় কাজ করতেন।

জানা যায়, রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার খালপাড় গ্রামের একজন। সকালে ওই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিলো। গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারে।

দোহারের নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আমিরাতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাকে জানিয়েছে।

মন্তব্য (০)





image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

২

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৫

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

  • company_logo