• সমগ্র বাংলা

চাটমোহরে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা হাট চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অমৃতকুন্ডা হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। এসময় জাল বিক্রেতা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গ্রামের মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল হাট চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

২

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৫

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

  • company_logo