• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে কুকু‌রের কাম‌ড়ে আহত অর্ধশত!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ৫ ঘণ্টায় নারী পুরুষ শিশু বৃদ্ধসহ প্রায় অর্ধশত জন কুকুরের কামড়ে আহত হয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

কুকুরের কামড়ের বেশির ভাগ রোগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেওতা এলাকার।

সরজমিনে দেখা যায়, কারও হাতে আবার কারও পাঁয়ে কুকুর কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে গেছে।

কুকুরের কামড়ে আহত সেওতা এলাকার কবরস্থানের পরিচ্ছন্ন কর্মী ঘটু মিয়ার বলেন, আমি বেলা ১০টার দিকে কবরস্থান পরিষ্কার করছিলাম। এমন সময় একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। পরে আমি দুই হাত দিয়ে কুকুরের মুখ ধরে টেনে ছাড়ায়। এর পরে কুকুর আবার হাঁতে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়।

৬৫ বছরের সালেহা বেগম জানায়, আমি অসহায় এক জন নারী। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি। সেওতা এলাকায় ভিক্ষা করার সময় একটি কুকুর এসে আমার পাঁয়ে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউনন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আজ সকালে ২ থেকে ৩টি কুকুর আমার ওয়ার্ডের নারী পুরুষ শিশু বৃদ্ধসহ প্রায় ৪০ জনকে কামড় দিয়েছে। এ ছাড়াও রাস্তাদিয়ে চলাচল করা মানুষদের অনেকেই কামড়িয়েছে। গ্রামের মানুষসহ পৌরসভা লোকজন কুকুরগুলোকে ধরার চেষ্টা করছে।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন বলেন, কুকুরে কামড়ের রোগীদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাওকে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজন হয়নি।

মন্তব্য (০)





image

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাক...

image

দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শিয়া সম্প্রদায়ের শোক র...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শোক র...

image

নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন, জুয়েলের ঠিকানা ...

গাজীপুর প্রতিনিধি : একসময় যে বাবা-মায়ের কাছে সন্তানের আবদার ছিল আদরের, স...

image

পাবনায় বাড়ির আন্ডারগ্রাউন্ডে যুবদলের কর্মীর চোরাই গরুর খা...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্...

image

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন এসবি...

বেনাপোল প্রতিনিধি : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতির...

  • company_logo