• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে নিম্মাঞ্চল প্লাবিত: রাস্তা ভাঙ্গায় দুর্ভোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বর্ষনের ফলে ঠাকুরগাঁওয়ের নিম্মাঞ্চল প্লাবিত হয়। এতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে সেখানকার বাসিন্দাদের ঘরে পানি প্রবেশ করেছে। শনিবার বিকেলে পৌর শহরের ডিসি বস্তি, এসিল্যান্ড পাড়াসহ আশ পাশের নিচু এলাকাগুলো ঘুরে এমনই চিত্র চোখে পরে। সরেজমিনে দেখা যায় ডিসি বস্তির অনেকের বাড়িতে পানি ঢুকে পরেছে।

আর কয়েক ঘন্টা বৃষ্টি হলে এসিল্যান্ড পাড়াসহ আরও বেশকিছু এলাকার বাড়ি গুলোতে পানি প্রবেশ করবে। এর মধ্যে বৃষ্টির পানিতে এসিল্যান্ড পাড়ার প্রবেশের রাস্তাটির একাংশ ভেঙ্গে পরেছে। ওই রাস্তা দিয়ে শুধু হেটে মানুষজন চলাচল করলেও রিক্সা-ভ্যান বা অন্যান্য কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ভোগান্তিতে এসিল্যান্ড পাড়ার মানুষজন।  

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষনের ফলে নদীর পানি বাড়তে শুরু করেছে। আর রাস্তার দক্ষিণ পাশের এলাকার সমস্ত পানি ওই রাস্তাটির নিচে স্থাপিত ২টি পাইপ দিয়ে টাঙ্গন নদীতে পরে থাকে। কিন্তু পানি বাড়ার কারনে রাস্তাটির একপাশে কিছুটা ভেঙ্গে গেছে।

ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকলে রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসী দুশ্চিন্তায় পরেছেন। এসিল্যান্ড পাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে তারা বলেন, শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে। শনিবারও বিকেল অবধি বৃষ্টির ফলে নদীর পানি বেড়েছে।

পাশের একটি রাস্তা দিয়ে চলাচল করা গেলেও প্রধান এ রাস্তাটি সম্পুর্ন ভেঙ্গে গেলে এই গ্রামের মানুষদের চলাচলে ভোগান্তি বাড়বে। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানের মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্যানের মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাস্তাটির একাংশ ভেঙ্গে গেছে।

এটি যেহেতু সিএমবির প্রজেক্ট। তাদের পক্ষ থেকে প্রকৌশলীগণ এসে ভাঙ্গনের বিষয়টি দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে তারা যদি পদক্ষেপ না গ্রহন করে তাহলে পৌরসভার পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। 

মন্তব্য (০)





image

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাক...

image

দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শিয়া সম্প্রদায়ের শোক র...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শোক র...

image

নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন, জুয়েলের ঠিকানা ...

গাজীপুর প্রতিনিধি : একসময় যে বাবা-মায়ের কাছে সন্তানের আবদার ছিল আদরের, স...

image

পাবনায় বাড়ির আন্ডারগ্রাউন্ডে যুবদলের কর্মীর চোরাই গরুর খা...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্...

image

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন এসবি...

বেনাপোল প্রতিনিধি : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতির...

  • company_logo