ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন- উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাত হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১), মাছুমা (৬) ও নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।
জানা গেছে,, শুক্রবার সন্ধ্যায় সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে সেচ পাম্পের টানানো তারে দুবোনের গলা জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দিকে প্রায় একই সময় নারায়নপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলায় পাশের বাড়িতে যাওয়ার সময় বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারে লাগে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিশ্বদেব রায় জানান, তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

মন্তব্য (০)