ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তামসী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার(৫ জুলাই) সকালে সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি অটোরিকশা তামসী বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তামসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ( ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

মন্তব্য (০)