ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সাথে গরুবাহী নসিমন পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, আমবাড়ীহাট থেকে গরু বােঝাই করে একটি নছিমন পরিবহন গন্তব্যে যাবার সময় ফুলবাড়ী উপজেলা শহরে স্বাস্হ্য কেন্দ্রের কাছে পন্য বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে দুর্ঘটনাস্হলে একজন এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্র নিয়ে যাবার পর আরেকজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নছিমনের আরো ৪ আরোহি।
নিহতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পারুইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মেনহাজুল এবং একই থানার বালিঘাটা ইউনিয়নের নওনা গ্রামের গরু ব্যবসায়ী আমান। ফুলবাড়ী থানার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাহন দুইটি পুলিশ হেফাজতে নিয়েছেন তারা।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

মন্তব্য (০)