• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ যাত্রী আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় এস‌বি লিংক প‌রিবহনের এক‌টি যাত্রীবাহী বাস খা‌দে প‌রে ৪০ যাত্রী আহত হ‌য়ে‌ছে। তবে কোনো নিহ‌তের খবর পাওয়া যায়নি। আহত‌দের ম‌ধ্যে গুরুতর আহত ৬ যাত্রীকে উদ্ধার করে সাটু‌রিয়া ৫০ শয‌্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ক‌য়েকজন‌কে প্রাই‌ভেট ক্লি‌নি‌কে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

বৃহস্প্রতিবার (৪ জুলাই ) রাত সা‌ড়ে ৮ টার দি‌কে দিকে সাটু‌রিয়া নাগরপুর সড়‌কের সাটু‌রিয়ার গর্জনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে টাংগাই‌লের নাগরপুর উপ‌জেলার মামুদনগর যাচ্ছিল।

জানা যায়, ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে টাংগাই‌লের নাগরপুর উপ‌জেলার মামুদনগর যাচ্ছিল এস‌বি লিংক প‌রিবহ‌নের মা‌নিকগঞ্জ জ ০৪-০০১৭ নম্বরের গা‌ড়ি‌টি। সাটু‌রিয়ার গর্জনা এলাকায় যাওয়ার পর গা‌ড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গা‌ড়ি‌তে প্রায় ৪৫ জন যাত্রী‌ ছিল।

দূর্ঘটন‌ায় আহত হ‌য়ে সাটু‌রিয়া হাসপাতা‌লে চি‌কিৎসাধীন নাগরপু‌রের ক‌লেজ ছাত্র আ‌মিনুর রহমান (২২) জানায়, রাস্তা ফাঁকা ছিল হটাৎ চালক নিয়ন্ত্রন হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে খা‌দে প‌ড়ে যায়। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে।

সাটু‌রিয়া ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর ম‌জিবর রহমান জানায়, দূর্ঘটনা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার কা‌জে যোগ দেই। বা‌সে থাকা প্রায় সকল যাত্রী আহত হ‌লেও কেউ নিহত হয়‌নি। গুরুত্বর আহত ক‌য়েকজন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। বা‌কিরা প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে বা‌ড়ি চ‌লে গে‌ছে। 

মন্তব্য (০)





image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

২

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

৫

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

  • company_logo