• সমগ্র বাংলা

ভাঙ্গায় পুত্রের সাথে অভিমানের জেরে প্রান দিলো পিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে সৌদি প্রবাসী পিতা মতিয়ার কাজী (৩৫) ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে  উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রাম থেকে পুলিশ প্রবাসীর লাশ উদ্ধার করে। নিহত প্রবাসী ওই গ্রামের  মৃত ওদুদ কাজীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ,  সৌদি প্রবাসী মতিয়ার কাজী পরিবারের সাথে ঈদ করতে ঈদুল আযহার আগে ছুটিতে দেশে আসেন । বাড়ি এসে দেখে তার পুত্র মুন্না কাজী বন্ধুদের সাথে বাজে আড্ডায় সময় কাটায় এবং নানা অসামাজিক কাজে জড়িত হয়ে পড়েছে।

পরিবারের লোকজনের কোন কথা অমান্য করে ইচ্ছে স্বাধীন  মত চলাফেরা করে এবং বেশীর ভাগ সময়  অনেক রাত করে বাড়িতে ফিরে। এ বিষয় নিয়ে পিতা-পুত্রের সাথে কয়েক দফা কথা কাটা- কাটি ও ঝগড়া হয়।  গত বুধবার দিবাগত রাতেও মুন্না তার বাবা মতিয়ার কাজীর সাথে এ নিয়ে  ঝগড়া হয়। এক পর্যায়ে পুত্র মুন্না পিতার উপর চড়াও হয়।

পুত্রের এমন আচরণ ও ব্যবহার দেখে  ঘৃণায় অভিমান করে অবশেষে  কষ্টে তার রুমের দরজা বন্ধ করে রাতে ঘরের আড়ার সাথে যে কোন সময় আত্মাহত্যা করে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার রুমের দরজা ভেঙে আড়ার সাথে রঁশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পরে ভাঙ্গা থানা পুলিশ এসে মতিয়ারের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানার উপ- পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি পুত্রের সাথে অভিমান করে পিতা আত্মহত্যা করেছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাক...

image

দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শিয়া সম্প্রদায়ের শোক র...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রথম বারের মত প্রকাশ্যে শোক র...

image

নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন, জুয়েলের ঠিকানা ...

গাজীপুর প্রতিনিধি : একসময় যে বাবা-মায়ের কাছে সন্তানের আবদার ছিল আদরের, স...

image

পাবনায় বাড়ির আন্ডারগ্রাউন্ডে যুবদলের কর্মীর চোরাই গরুর খা...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্...

image

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন এসবি...

বেনাপোল প্রতিনিধি : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতির...

  • company_logo