• সমগ্র বাংলা

দৌলতপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (২৮) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। সাইকেল চুরির অভিযোগে চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোলাম ড্রাইভার বাড়ি থেকে ডেকে নিয়ে আটকিয়ে বেধড়ক মারপিট করে গোলাম ড্রাইভারের পরিবারের লোকজন ও এলাকাবাসী। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত আরিফুল ইসলাম বুশ একজন নেশাগ্রস্থ ব্যক্তি ছিলেন এবং নেশার টাকার জন্য মাঝে মধ্যে চুরির সাথে জড়িত ছিলেন বলে জানান এলাকাবাসী।

বুশের মৃত্যুর বিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, নিহত ব্যক্তি একজন মাদকাসক্ত ও পেশাদার চোর ছিল। এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারপিট করেছে গ্রামবাসী। সে চুরির কথা স্বীকারও করেছে বলে শুনেছি। পরে শুনতে পেলাম আজ (বৃহস্পতিবার) সকালে সে মারা গেছে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি যওয়া পরিবারের সদস্যরা। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

৩

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

  • company_logo