ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ১৯ ও ২০ গ্রেডের সার্ভিং স্টাফদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২ জুলাই) জেলা পুলিশে কর্মরত সার্ভিং স্টাফদের মাঝে পুলিশ হেকোয়ার্টার্স কতৃক বরাদ্দকৃত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
পোশাক সামগ্রীর মধ্যে সকলে পেয়েছেন ফুল সাফারী ১ সেট, হাফ সাফারী ১ সেট, অক্সফোর্ড-সু ২ জোড়া, মোজা ২ জোড়া, ছাতা ১ টি, নামফলক ১ টি, সোয়েটার ১ টি, ফুল শার্ট ১ টি, মহিলা স্টাফের জন্য শাড়ী ২ সেট,শাল ১ টি, ব্লাউজ ১ টি সহ মোট ১১ টি আইটেম।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৬ জন সিভিল সার্ভিস স্টাফ এসব সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সততা ও নিষ্ঠার সাথে অভ্যন্তরীণ সেবার কার্যক্রম বেগবান করতে প্রত্যয় ব্যক্ত করেন।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

মন্তব্য (০)