• সমগ্র বাংলা

পঞ্চগড়ে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

 পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জে ছাগল চড়াতে গিয়ে নদীর পানিতে পড়ে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ জুলাই দুপুরে পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায় , বৃদ্ধ ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ওনমামুনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ  ফজল দীর্ঘদিন যাবৎ অসুস্থ্যতায় ভুগছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় তিনি মাথা ঘুরে নদীর কিনারায় পড়ে গেলে নদীর পানিতে পড়ে যায়। স্থানীয়রা বেশ কিছু সময় পর দেখতে পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

image

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুল...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...

image

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

৩

লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

  • company_logo