প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে ফরহাদ সরদার (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ফরহাদ সরদার ওই গ্রামের জিন্না সরদারের ছেলে এবং ফুলছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই যুবক বাড়ির আঙ্গিনায় খোয়ারে হাঁস উঠাচ্ছিল। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো রাজিফুজ্জামান বসুনিয়া বলেন,সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরহাদ নামে ঐ যুবক বজ্রপাতে মৃত্যু ঘটনা ঘটে।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

মন্তব্য (০)