• সমগ্র বাংলা

জামালপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৪) এক কিশোরীকে একাধিক বার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক মোঃ নাঈম শেখ পলাতক রয়েছে। 

ঘটনার পর থেকে ধর্ষক ও তার বাবা মায়ের সঙ্গে একাধিকবার আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরীর মা থানায় অভিযোগ দিয়েছেন। 

গত শনিবার বিকালে সকালে মেলান্দহ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত সোমবার (২৪ জুন) রাত ১১ টার দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মোঃ নাঈম শেখ (২২) উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

ধর্ষণের শিকার কিশোরী জানান, দীর্ঘ ২ বছর থেকে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাইমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ মাস থেকে নানান সময় তার সাথে শারিরীক সম্পর্ক হয়। গত সোমরার রাতেও নাইমের সাথে মেলামেশা হয়েছে। বুধবার রাতে আবার দেখা করতে এলে আমার মা দেখে ফেলায় মাকে লাথি মেরে পালিয়ে যায়। এর পরেই এলাকায় ঘটনাটির জানাজানি হয়। আমি এর ন্যায় বিচার চাই।

ধর্ষণের শিকার ঔ কিশোরীর মা বলেন, ঘটনার দিন রাতে আমার মেয়েকে রাতের আধারে ডেকে নিয়ে নাঈম ধর্ষণ করে। মেয়েকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভিতরে দুইজনকে হাতেনাতে ধরি। পরে নাঈম আমাকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। 

এবিষয়ে অভিযুক্ত নাঈমের মোবাইলে ফোনে একাধিকবার কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেল...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের ...

image

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পের ক্ষতি, দুই মন্ত্রীকে চেম্বারে...

নিউজ ডেস্ক : গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে শিল্...

image

মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ফরিদপুর-৪ আ...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ কর...

image

গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় শিক্ষা...

image

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় মোটরসাইকেলের ধা...

  • company_logo