ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে সোনাহাট সেতু পারে তিন গ্রামের প্রায় এক হাজার গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। তারা এসময় সোনাহাট সেতু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভকারীরা জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবি জানান।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

মন্তব্য (০)