ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার(৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া অর্জুন গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া (১৭)।
পরিবার ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নিজ বাড়ীতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে রাসেল মিয়া। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা আবু তাহেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...

মন্তব্য (০)