• সমগ্র বাংলা

উলিপুরে নৌকাডুবির ঘটনায় আরো এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনার দশম দিনে শামীম মিয়া(৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু শামীম বজরা মিয়াজীপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। নৌকা ডুবির ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের তিস্তা নদীর লালচামার ঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এরপর দুপুরে উলিপুর থানা পুলিশের কাছে শিশুটির মরদের হস্তাস্তর করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে শুক্রবার সকালে শামীম মিয়া(৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩) ও ইরা মনি (১০) নিখোঁজ রয়েছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থ...

image

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

image

বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার স...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক ...

image

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় শিক্ষ...

image

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে লাথি মারা সেই বখাটে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুল শিক্ষ...

  • company_logo