• সমগ্র বাংলা

উলিপুরে তিস্তায় নৌকাডুবি ৯ম দিনে যুবকের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৯ম দিনে আনিছুর রহমান (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ৩জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বজরা ইউনিয়নের চর বজরা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনিছুর রহমান বজরা এলাকার চাঁদ মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী জানান, আনিছুর রহমান নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

১

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

২

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৩

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

  • company_logo