• সমগ্র বাংলা

রংপুরে ট্রাক্টরের চাপায় ভ্যানচালকসহ নিহত ২ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  রংপুরের পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত তিনজন। মঙ্গলবার (২৫ জুন) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপিনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার  ছাতুয়া গ্রামের মৃত.মোফাজ্জল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (৫৫) ও বিছনা গ্রামের মৃত. আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫) নিহত হয়েছেন। 

পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল ঘটনার বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন বিকেলে মাহিন্দ্রা ট্রাক্টর   ও ব্যাটারি চালিত ভ্যানে সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ-নবাবগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোপিনাথপুরে ব্যাটারিচালিত ভ্যানের পিছন থেকে চাপা দেয় একটি মাহিন্দ্র ট্রাক্টর।

এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুর রহমান নিহত হন।আহতাবস্থায় ফাতেমা বেগম ও অপর তিনজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগমের মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,মাহিন্দ্র ট্রাক্টরটিকে পুলিশ আটক করেছে। তবে চালক ও তার  সহকারী পালিয়ে যায়। নিহতদের মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

১

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

২

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৩

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

  • company_logo