• সমগ্র বাংলা

শার্শায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি (কৃষি) মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

ক্লাইমেট স্মার্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেন উপজেলা কৃষি অফিস। মেলায় কৃষি প্রোজেক্টের আওতায় ১০ টি স্টল প্রদর্শন করা হয়। মেলাটি চলবে আগামী ২৭জুন পর্যন্ত। 

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুণ কুমার বালা, বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

১

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

২

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৩

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

  • company_logo