• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর সুলতান মঞ্চ চত্বরে ৭৫পাউন্ড কেককাটা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,

সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সদর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া, যুবলীগের সভাপতি গাউছুল আযম মাসুম, সাধারন সম্পাদক খোকন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

১

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

২

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৩

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

image

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎

৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...

  • company_logo