• সমগ্র বাংলা

ট্রেনে অতিরিক্ত ভাড়া ও সময় কমানোর দাবীতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট থেকে ঢাকা যেতে যাত্রীদের অতিরিক্ত ১১২কিলোমিটার ঘুরে ঢাকায় পৌঁছাতে হয়।এতে সময় ও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।যাত্রীদের এ ভোগান্তি দুর করে অল্প সময়ে ঢাকা পৌঁছাতে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন প্লার্টফর্মে মানববন্ধন করেছে রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ  মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব সুজন,সুপেন্দ্র নাথ দত্ত,  দীপক কুমার রায় সহ স্থানীয়রা।এ সময় বক্তারা বলেন লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া আন্ত:নগর ট্রেনগুলো অনেক পথ ঘুরে নাটোর, ঈশ্বরদী,সান্তাহার হয়ে ঢাকায় পৌঁছে। এতে অনেক সময় লাগে ও টিকেটের দাম ও বেশি পড়ে যায়। তাই অবিলম্বে বগুড়া-সিরাজগঞ্জ হয়ে ঢাকা পৌছানোর দাবী করেন তারা।

মন্তব্য (০)





image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

২

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৩

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৪

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

  • company_logo