• সমগ্র বাংলা

সৌদির সাথে মিল রেখে দিনাজপুরে অনুসারিদের ঈদুল আযহার নামাজ আদায়, পশু কোরবানী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের সদর  চিরিরবন্দরসহ কয়েকটি স্হানে আজ রবিবার সকালে ৬ টি উপজেলা এলাকায় কিছু সংখ্যক ( সব মিলিয়ে প্রায় ২ হাজার পরিবার) অনুসারি ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। পরে পশু কোরবানী দেন সামর্থবানরা। সকাল ৮ টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন শতাধিক অনুসারি পরিবার। এতে ইমামতি করেন বিরলের একটি মাদ্রাসার শিক্ষক মাওলনানা আব্দুর রাজ্জাক।

এছাড়াও চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, ফতেজংপুর, কাহারোলের  জয়নন্দ ১৩ মাইল গড়েয়া, বিরলের বনগাঁও জামে মসজিদে এবং বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ কয়েকটি স্হানে ছোট পরিসরে ঈদুল আযহার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে। 

সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৭ সাল থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন তারা।

মন্তব্য (০)





image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

২

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৩

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৪

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

  • company_logo