• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবী ফরিদপুরের আদিবাসীদের

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে ফরিদপুরে। শুক্রবার ( ১৪ ই জুন)  বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মাহাতো পাড়ায় এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম ময়না ইউনিয়ন শাখার সভাপতি বাবু হৃদয় বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু নিতাই কুমার সিং,

সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার,  মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বোন্কিম চৌধুরী, জেলা শাখা সাধারণ সম্পাদক নিখিল কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।৷ নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানেরা সুশিক্ষা  লাভ করতে পারছে না। এসব মানুষেরা এখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।

অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo