• সমগ্র বাংলা

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ নতুন অর্থ বছরের (২০২৪-২৫) প্রস্তাবিত ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর সন্ধ্যায় শহরের সাতমাথায় মুজিবমঞ্চ থেকে এই মিছিল শুরু হয়ে শহরের থানা মোড় এলাকা প্রদক্ষিণ করে আবারও মুজিবমঞ্চে এসে শেষ হয়। 

জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আনন্দ মিছিলে অংশ নেন। এই সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত বাজটকে গণমুখী দাবি করে নানারকম শ্লোগান দিতে থাকেন। 

আনন্দ মিছিলে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  আনিসুজ্জামান মিন্টু, সময় বিষয়ক সম্পাদক রুহুল মুমিন তারিক,উপদপ্তর সম্পাদক খালিদুজ্জামানের রাজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, তাঁতি লীগ  সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo