ছবিঃ সংগৃহীত
দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে জান্নাতুল নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩জুন) উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ইউসুফপুর গ্রামের প্রবাসী শরিফ হাসানের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে জান্নাতুল বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় তার খেয়াল করেনি কেউ। পরে জান্নাতুলকে খুঁজে না পাওয়ায় পুকুরপাড়ে গেলে সেখানে তাকে পানিতে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি।
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...
ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...
বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...
ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

মন্তব্য (০)