• সমগ্র বাংলা

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে তাল শাঁসের ব্যাপক চাহিদা বেড়েছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে তাল শাঁসের ব্যাপক চাহিদা বেড়েছে।গরমে একটু স্বস্তি পেতে হাট-বাজার ও সড়কের মোড়ে মোড়ে বিক্রি হওয়া রসালো তাল শাঁসের স্বাদ নিচ্ছেন অনেকে। বিক্রেতারা আকার ভেদে প্রতি পিচ (তাল) শাঁসের দাম ৫ থেকে ৬ টাকা নিচ্ছেন। একটি তালে ৩টি শাঁস থাকলে তা ১৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

চাটমোহর পৌর শহরের পুরাতন বাজার, নতুন বাজার, জারদিস মোড়, বাসস্ট্যান্ড, ভাদুনগর, রেলবাজার, শরৎগঞ্জ বাজার, মূলগ্রাম, ছাইকোলা হান্ডিয়ালসহ বিভিন্ন বাজারে তালের শাঁস বিক্রি হচ্ছে। চিকিৎসকদের মতে ‘তালের শাঁস লিভার, কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতার জন্যে বেশ উপকারী।

চাটমোহরের বাজারে তালের শাঁস বিক্রেতা আকতার হোসেন সিএনআইকে জানান, প্রতি বছরই গরমে তাল শাঁসের ব্যাপক চাহিদা হয়। বেচাকেনাও ভালো হচ্ছে। খুচরা একটা তালের শাঁস ৫ থেকে ৬ টাকা করে বিক্রি হচ্ছে। চাহিদাও ব্যাপক। 

আরেক তাল শাঁস বিক্রেতা আছাদ আলী সিএনআইকে বলেন, এখন গরম বেশী হওয়ায় তাল শাঁসের চাহিদা বেশী। প্রতিদিন ১ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। তালের শাঁস কিনতে আসা আজিম উদ্দিন বলেন, প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে তাল শাঁস খুবই উপকারি। তাই প্রতিদিনই তাল শাঁস কিনি।

স্থানীয় একাধিক চিকিৎসক বলেন, গরমে শরীর ঠান্ডা রাখতে তাল শাঁস সাহায্য করে। এছাড়া এ সময় শরীরের নানা সমস্যায় তাল শাঁস বেশ উপকারি।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo